বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বিনোদন ঢাকায় আসছেন শিল্পা শেঠী

ঢাকায় আসছেন শিল্পা শেঠী

টানা ১৪ বছর পরে বড় পর্দায় ফিরছেন শিল্পা শেঠি। তারই প্রচার ঝলক হিসেবে সোমবার (১৬ মে) ‘সুপারওম্যান’ সাজে ছবি প্রকাশ করে চমকে দিলেন ‘দিলবার’-কন্যা। সেই রেশ কাটতে না কাটতে নতুন খবর জানা গেল। আগামী ২৮ ও ৩০ জুলাই ঢাকা মাতাতে আসছেন তিনি। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা শেঠী নিজেই বাংলাদেশ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় শিল্পা বললেন, প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্তরা আছেন।

জানা গেছে, শিল্পার এই ঢাকা সফরের মূল উদ্দেশ্য ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ও এক্সপো ২০২২’ আসরকে ঘিরে। ঢাকা শেরাটন হোটেলে ২৮ জুলাই শুরু হয়ে এটি শেষ হবে ৩০ জুলাই। আর শেষ দিনের প্রধান অতিথির আসনে বসছেন শিল্পা। একই অনুষ্ঠানে পারফর্ম করবেনও তিনি। জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত কোরিওগ্রাফার সোহাগের কোরিওগ্রাফিতে স্টেজ মাতাবেন তিনি। শিল্পা শেঠীর পাশাপাশি ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় গায়ক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। পাশাপাশি দেশের খ্যাতনামা তারকাদেরও পারফর্ম করতে দেখা যাবে।

এ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘আমি মাত্রই যুক্ত হলাম এই প্রজেক্টের সঙ্গে। শিল্পা শেঠী আগামী ৩০ জুলাই ঢাকা আসবেন। মিরর ম্যাগাজিন আয়োজিত বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে ঢাকা আসছেন তিনি। অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। উনার সঙ্গে বাংলাদেশের দুজন পারফর্ম করবেন, তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করছি ভালো কিছু হবে।’

এদিকে ১৪ বছর পর সাবির খান পরিচালিত ‘নিকম্মা সিনেমার মাধ্যমে শিল্পা আবারও বড় পর্দায় ফিরছেন ১৭ জুন। সিনেমাটিতে আরও দুই মুখ্য

খুঁজুন