রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় ঢাকায় হবে হজযাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্স

ঢাকায় হবে হজযাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্স

বাংলা‌দে‌শি হজযাত্রীদের জন‌্য ভিসা ক্লিয়া‌রেন্সের শতভাগ কাজ ঢাকায় করার আশ্বাস দি‌য়ে‌ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়া‌দের ম‌ধ্যে রাজনৈতিক সংলাপের পর সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি ব‌লেন, হ‌জে যারা যা‌বেন, তারা যেন এ দে‌শে সহ‌জে ভিসা ক‌রে যে‌তে পা‌রেন—সে বিষ‌য়ে আমরা ব‌লে‌ছি। যেন হয়রা‌নি কম হয় তা‌দের। সৌ‌দির পররাষ্ট্রমন্ত্রী ব‌লে‌ছেন, শতভাগ ভিসা ক্লিয়া‌রেন্স বাংলা‌দে‌শে হয় সেজন‌্য তারা সহ‌যো‌গিতা কর‌বেন। সব কার্যক্রম এখা‌নে হ‌লে কো‌নো হয়রা‌নি হ‌বে না। এতে আমা‌দের হা‌জিরা খুব খু‌শি হ‌বে।

বৈঠ‌কে আলোচনার প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি। সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।

ড. মো‌মেন ব‌লেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না? এ বিষ‌য়ে আমরা আলাপ ক‌রে‌ছি।

খুঁজুন