সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়াং

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়াং

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফাং-ওয়াং প্রবল শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হ্রাসের চেষ্টায় ইতোমধ্যে লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আবহাওয়া বিভাগ বলেছে, রবিবার রাতে লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে ফাং-ওয়াং। দক্ষিণ-পূর্ব লুজনের কাটানডুয়ানেস, কামারিনেস নরতে ও কামারিনেস সুরের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা পাঁচ নম্বর বিপদসংকেত জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় তিন নম্বর বিপদ সংকেত কার্যকর রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল ঝড়ো হাওয়ায় গাছের ডাল দুলছে, প্রবল বৃষ্টিতে এলাকা ভেসে যাচ্ছে এবং ঝড়ের ভয়াবহ শব্দ শোনা যাচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগের সতর্কতার জন্য তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সুপার টাইফুন ফাং-ওয়াংয়ের বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার আর দমকা হাওয়া ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

খুঁজুন