দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
দিন শেষে ডিএসইতে ৩৯২টি কোম্পানির ১৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৭২৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫১৮ কোটি ৩ লাখ ৬ হাজার ৮১৭ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১২২ দশমিক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ারদর বেড়েছে, ৩০৯টির কমেছে এবং ৩৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল, শাইন ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল অ্যালায়েন্স ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, মালেক স্পিনিং, এমএল ডায়িং ও আইপিডিসি।
দর বৃদ্ধির শীর্ষে ছিল সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স, মুন্নো ফেব্রিকস, সোনালী আঁশ, আরএন স্পিনিং, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সিমেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইস্টার্ন টেক্সটাইল।
অন্যদিকে দর কমার শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামী মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, জেএমআই সিরিঞ্জেস, সিকদার ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, শাইন ইন্ডাস্ট্রিজ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা
ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে ৩৯২টি কোম্পানির ১৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৭২৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫১৮ কোটি ৩ লাখ ৬ হাজার ৮১৭ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট
কমে ২ হাজার ১২২ দশমিক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ারদর বেড়েছে, ৩০৯টির কমেছে এবং ৩৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল, শাইন ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল অ্যালায়েন্স ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, মালেক স্পিনিং, এমএল ডায়িং ও আইপিডিসি। দর বৃদ্ধির শীর্ষে
ছিল সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স, মুন্নো ফেব্রিকস, সোনালী আঁশ, আরএন স্পিনিং, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সিমেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইস্টার্ন টেক্সটাইল। অন্যদিকে দর কমার শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামী মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, জেএমআই সিরিঞ্জেস, সিকদার ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, শাইন ইন্ডাস্ট্রিজ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত