সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক দিল্লির তাপমাত্রা ৩,রেড অ্যালার্ট জারি

দিল্লির তাপমাত্রা ৩,রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী দিল্লিতে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। শহরটিতে শনিবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, আবহাওয়া দপ্তর দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) ঠান্ডা এবং ঘন কুয়াশার পরিপ্রেক্ষিতে একটি রেড অ্যালার্ট জারি করেছে। আর আগে গত রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে দিল্লিগামী অন্তত ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, কুয়াশার মধ্যে কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটও বিলম্বিত হয়েছে। এ সময় মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা।

ভারতের আবহাওয়া দপ্তরের মতে, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে ভোর সাড়ে ৫টায় দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। ভিডিওতে জাতীয় রাজধানীর বিভিন্ন জায়গায় সকালে ঘন কুয়াশার আস্তরণ দেখা গেছে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সকাল ৯টায় দাঁড়িয়েছে ৩৬৫। এদিন দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আর ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে রাজস্থানে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

খুঁজুন