সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক দিল্লিতে আবারো জেঁকে বসছে শীত

দিল্লিতে আবারো জেঁকে বসছে শীত

ভারতের রাজধানী দিল্লিতে আবারো জেঁকে বসেছে শীত। সেখানে আজ সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

দিল্লিতে আগামী ৬ দিন প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধু দিল্লিই নয়, প্রবল শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। তীব্র ঠাণ্ডায় কাঁপছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল, উত্তরাখাণ্ড ও জম্মু কাশ্মীর। হিমাচল প্রদেশ, উত্তরাখাণ্ড এবং জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতের খবর পাওয়া গেছে। তীব্র শীতের কারণে উত্তর প্রদেশের বেশিরভাগ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কুয়াশার কারণে, বিমান ও রেলের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে।  

খুঁজুন