দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে।
বুধবার প্রাদেশিক সরকারের প্রধান এ তথ্য জানিয়েছেন।
কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার থামসানকা এনতুলি এএফপিকে বলেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। মঙ্গলবার রাত ১১টার কিছু আগে তারা একটি বাড়িতে অবস্থান করছিলেন।
এ সময় সশস্ত্র হামলাকারীরা সেখানে ঢুকে গুলি চালায় বলে জানা গেছে।
এনতুলি বলেন, হামলায় দুই ব্যক্তি বেঁচে গেছেন।
ডারবান কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান শহর।
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বুধবার প্রাদেশিক সরকারের প্রধান এ তথ্য জানিয়েছেন। কোয়াজুলু-নাটাল
প্রদেশের প্রিমিয়ার থামসানকা এনতুলি এএফপিকে বলেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। মঙ্গলবার রাত ১১টার কিছু আগে তারা একটি বাড়িতে অবস্থান করছিলেন।
এ সময় সশস্ত্র হামলাকারীরা সেখানে ঢুকে গুলি চালায় বলে জানা গেছে। এনতুলি বলেন, হামলায় দুই ব্যক্তি বেঁচে গেছেন। ডারবান কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান শহর।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত