ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানোর আগে দক্ষিণ লেবাননের দেইর জাহরানি এলাকার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
সোমবার ভোরে এ নির্দেশ দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, তাদের সেনাদেরকে লক্ষ্য করে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল।
তারা আরও জানায়, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ড’ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আরবি ভাষায় দেওয়া এক বার্তায় সেনাবাহিনী সতর্ক করে বলেছে, তারা একটি ‘হিজবুল্লাহ সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালাবে। ওই এলাকায় যারা থেকে যাবে, তারা ঝুঁকির মধ্যে পড়বে বলেও সতর্ক করা হয়।
পরে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেল জানায়, দেইর জাহরানিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
রোববার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলি হামলা বন্ধে সহায়তা করতে ওয়াশিংটন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
এর আগে প্রায় এক মাস পর লেবাননে প্রথমবারের মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে ইসরাইলি সেনাবাহিনী।
আরব সালিম এলাকায় হিজবুল্লাহর স্থাপনা হিসেবে চিহ্নিত একটি ভবনের আশপাশের বাসিন্দাদের হামলার আগে সরে যেতে বলা হয়।
হিজবুল্লাহ তার সমর্থক ইরানের পক্ষে ইসরাইলে হামলা চালানোর পর মার্চে লেবানন বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে।
এর জবাবে ইসরাইল লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালায়।
বৈরুতের দাবি, ইসরাইলের হামলায় দেশটির ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের
দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের
ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানোর আগে দক্ষিণ লেবাননের দেইর জাহরানি এলাকার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সোমবার ভোরে এ নির্দেশ দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, তাদের সেনাদেরকে লক্ষ্য করে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল। তারা আরও জানায়, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ড’ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আরবি ভাষায় দেওয়া
এক বার্তায় সেনাবাহিনী সতর্ক করে বলেছে, তারা একটি ‘হিজবুল্লাহ সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালাবে। ওই এলাকায় যারা থেকে যাবে, তারা ঝুঁকির মধ্যে পড়বে বলেও সতর্ক করা হয়। পরে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেল জানায়, দেইর জাহরানিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। রোববার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলি হামলা বন্ধে সহায়তা করতে ওয়াশিংটন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এর আগে প্রায় এক মাস পর লেবাননে প্রথমবারের মতো
বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে ইসরাইলি সেনাবাহিনী। আরব সালিম এলাকায় হিজবুল্লাহর স্থাপনা হিসেবে চিহ্নিত একটি ভবনের আশপাশের বাসিন্দাদের হামলার আগে সরে যেতে বলা হয়। হিজবুল্লাহ তার সমর্থক ইরানের পক্ষে ইসরাইলে হামলা চালানোর পর মার্চে লেবানন বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরাইল লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালায়। বৈরুতের দাবি, ইসরাইলের হামলায় দেশটির ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত