রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আন্তর্জাতিক ডোনাল্ড ট্রাম্পে ও নরেন্দ্র মোদির সম্পর্ক ফাটল

ডোনাল্ড ট্রাম্পে ও নরেন্দ্র মোদির সম্পর্ক ফাটল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক একসময় খুব ভালো ছিল। কিন্তু এখন সেই সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বোল্টনের এই মন্তব্য এসেছে ঠিক এমন সময় যখন দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও নয়াদিল্লির প্রতি ক্রমাগত সমালোচনা এ সংকট আরও গভীর করেছে।

তার মতে, ট্রাম্পের ‘সবচেয়ে খারাপ’ নীতির হাত থেকে কোনও দেশকে ব্যক্তিগত বন্ধুত্ব রক্ষা করতে পারবে না। এ থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত।

ব্রিটিশ গণমাধ্যম এলবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কের চোখ দিয়েই দেখেন। তার যদি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, তাহলে তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কও ভালো। অথচ বাস্তবে তা নয়।

প্রথম দফায় ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোল্টন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের কড়া সমালোচক। তিনি বলেন, ট্রাম্পের ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে সম্পর্ক একসময় খুব ভালো ছিল। তবে সেটা এখন শেষ হয়ে গেছে। এটা সবার জন্য শিক্ষা- যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্যও- যে ব্যক্তিগত সম্পর্ক সাময়িক সুবিধা দিলেও খারাপ পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না।

এলবিসি-তে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বোল্টন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের কারণে ভারত-মার্কিন সম্পর্ক কয়েক দশক পিছিয়ে গেছে। এতে মোদি রাশিয়া ও চীনের আরও কাছে চলে গেছেন। তার ভাষায়, বেইজিং নিজেকে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে।

প্রসঙ্গত, সম্প্রতি বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি ও ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গোপন নথি ব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

খুঁজুন