শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
খেলাধুলা ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন

ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন

স্পোর্টস ডেস্ক: হাইতির ভয়াবহ ভূমিকম্পে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফুটবলার কিকি রামোস জন্মভূমির জার্সিতে বিশ্বমঞ্চে মাঠে নেমেছেন। ছোটবেলায় এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেওয়ায় তিনি আর্জেন্টিনাতেই বেড়ে ওঠেন এবং ফুটবলার হিসেবে গড়ে ওঠেন। দারুণ পারফরম্যান্সের সুবাদে গত জুলাইয়ে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলেও অভিষেক করেছিলেন। তবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার সম্ভাবনা জোরালো না থাকায় তিনি হাইতির প্রস্তাব লুফে নেন।

চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে খেলার সুবাদে রামোস বিশ্বমঞ্চে নিজের নৈপুণ্য দেখানোর সুযোগ পেয়েছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে হাইতির হয়ে একমাত্র গোলটি করেন এই উইঙ্গার। টুর্নামেন্টে হাইতির পারফরম্যান্স ভালো না হলেও এবং তারা তিন ম্যাচেই হেরে বিদায় নিলেও রামোসের ব্যক্তিগত পারফরম্যান্স সবার নজর কেড়েছে।

আর্জেন্টিনার গণমাধ্যম বোলাভিপকে দেওয়া সাক্ষাৎকারে রামোস হাইতির হয়ে খেলার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সুযোগ পাওয়া খুব কঠিন হতো বলেই তিনি হাইতির জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য বেশ কঠিন ছিল কারণ তার মূল স্বপ্ন সবসময়ই আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা।

ফিফার নিয়ম অনুযায়ী বয়সভিত্তিক পর্যায়ে অন্য দেশের হয়ে খেললেও মূল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকে। ফলে হাইতির হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেললেও রামোসের আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার পথে কোনো বাধা নেই। তিনি দৃঢ়তার সাথে জানিয়েছেন যে ভবিষ্যতে তিনি এখনও আর্জেন্টিনার হয়ে মাঠে নামার সুযোগ পেতে পারেন।

খুঁজুন