সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ

দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ

রোকসানা মনোয়ার :  বিশ্বের সাড়ে ৩৪ কোটি মানুষ অনাহারের দিকে যাচ্ছে বলে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন জাতিসংঘের খাদ্যবিষয়ক প্রধান ডেভিড বিসলে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ অন্তত ৭ কোটি মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, বিশ্ব এক অভূতপূর্ব জরুরি পরিস্থিতির দিকে যাচ্ছে। জাতিসংঘ বিশ্বের ৮২টি দেশে কাজ করে। এসব দেশের সাড়ে ৩৪ কোটি মানুষ এখন তীব্র খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে আছে। করোনা মহামারির আগে বিশ্বে যত মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল, বর্তমানে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

বিশ্বের ৪৫টি দেশের ৫ কোটি মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছেন ডেভিড বিসলে। তিনি বলেছেন, দুর্ভিক্ষ দরজায় কড়া নাড়ছে। আগে ক্ষুধা ছিল ঢেউয়ের মতো, এখন তা সুনামিতে পরিণত হয়েছে। বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ার পেছনে মহামারি, যুদ্ধ, বৈশ্বিক মন্দা, জলবায়ু পরিবর্তন, জ্বালানির দাম বৃদ্ধি ইত্যাদির দিকে ইঙ্গিত করেছেন তিনি।

ডেভিড বিসলে বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর খাদ্য, জ্বালানি ও সারের দাম বেড়েছে। এ কারণে ৭ কোটি মানুষ অনাহারের দিকে এগিয়ে গেছে। গত জুলাইয়ে কৃষ্ণ সাগরে রুশ বাহিনীর অবরুদ্ধ করে রাখা তিনটি বন্দর থেকে ইউক্রেনে শস্য পাঠানোর অনুমতি সংক্রান্ত চুক্তি হওয়া এবং বিশ্ব বাজারে রাশিয়ার সার ফিরিয়ে আনার চেষ্টা সত্ত্বেও এ বছর বিশ্বে একাধিক দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

খুঁজুন