রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন দর্শক টানছে ‘ভালোবাসার গল্প’

দর্শক টানছে ‘ভালোবাসার গল্প’

পারিবারিক আবহে প্রেমের গল্প- এমন চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘ভালোবাসার গল্প’ নাটকটি। দুই বন্ধু, তাদের সন্তান, সুখ-দুঃখ, খুনসুঁটি, টানাপড়েন- মোটা দাগে পরিচিত ঘটনাবলির মধ্যদিয়ে এগিয়ে গেছে গল্প। কিন্তু বিশ্বকাপ ফুটবলের মৌসুমে সবাই যখন খেলা দেখা নিয়ে ব্যস্ত, সেই সময়েও এই নাটকে দর্শকের সাড়া বিস্ময়কর।

চারদিনে ৮৫ লক্ষ ভিউ পেরিয়ে অচিরেই কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করতে যাচ্ছে ‘ভালোবাসার গল্প’। কী আছে সিএমভি প্রযোজিত এই নাটকে?

এ ব্যাপারে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘শুধু নায়ক-নায়িকা নয়, তাদের কেন্দ্র করে অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা, সীমাবদ্ধতা সবই তুলে ধরা হয়েছে এই নাটকে। ঘটনা প্রবাহ ধীরে ধীরে জটিলতার দিকে মোড় নেয়, একই সঙ্গে দর্শককে শেষ পর্যন্ত নাটকটি দেখতে উৎসাহিত করে- এমনভাবে গল্পটি বলতে চেয়েছি এবং দারুণ সাড়া পেয়েছি।’

এ প্রসঙ্গে নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘খেলার মৌসুমে প্রায় দেড় ঘণ্টা ব্যাপ্তির নাটকটি দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে, তারা ইতিবাচক সাড়া দিচ্ছেন- সবমিলিয়ে বিষয়টি আমাদের অনুপ্রাণিত করেছে।’

ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে ‘ভালোবাসার গল্প’তে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি ‌অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশার প্রমুখ। রবিউল ইসলাম জীবনের কথায় এতে ব্যবহার করা হয়েছে একটি গান। ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।

খুঁজুন