সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন ইরানকে দায়ী করে এটিকে ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে অভিহিত করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ট্যাংকারটিতে থাকা ২৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে জাহাজে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন নেভাতে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

কেপিসি জানায়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলবোঝাই ছিল এবং এতে জাহাজটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আশপাশের সমুদ্র এলাকায় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক সমুদ্রপথ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে কুয়েত সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে। তবে ইরান এখনো এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

খুঁজুন