বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন ঈদে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

ঈদে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

এবার ঈদে শাকিব খান-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ নামে আরও এক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ঈদের সিনেমাগুলো মুক্তির বাকি আর তিন দিন, তার আগেই সিনেমা হলের তালিকা চূড়ান্ত হয়েছে। ‘বিদ্রোহী’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে ইতিমধ্যে ১০০টি সিনেমা হলের তালিকা প্রকাশ করা হয়েছে।

শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খান বলেন, ‘তালিকা করা হয়েছে ১০০টি হলের। যেহেতু মুক্তির এখনও তিনদিন বাকি ধারণা করছি হল সংখ্যা ১১০-এ পৌঁছতে পারে।’

সেলিম খান আরও বলেন, ‘দর্শক ঈদে অ্যাকশন রোমান্টিক বিনোদনে ভরপুর সিনেমা দেখতে চায়, বিদ্রোহী তেমনই সিনেমা। তাছাড়া এটি শাকিব খানের সিনেমা। আমার প্রত্যাশা শাকিব যদি প্রচারণায় সম্পৃক্ত হন ঈদের সেরা সিনেমা হবে ‘বিদ্রোহী’।’

কয়েক মাস আগে ‘বিদ্রোহী’র গান প্রকাশ পায়। ‘ভাবিনি কখনও’ শিরোনামে এই রোমান্টিক গানটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। সম্প্রতি প্রকাশ পায় ‘বিদ্রোহী’র টিজার। ধুমধাড়াক্কা এ টিজারে কিং খানকে পাওয়া গেছে মারকাটারি অবতারে। পাশাপাশি টিজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমাজের ন্যায়নীতি ও দেশপ্রেমের গল্পের ইঙ্গিত পাওয়া গেছে।

বিদ্রোহী’ সিনেমাটির ২০১৯ সালে শুটিং শেষ হলেও করোনার জন্য সিনেমাটি এত দিন মুক্তি পায় নি। এবার অনেকগুলো বন্ধ সিনেমা হল ‘বিদ্রোহী’ সিনেমার মাধ্যমে আবার খুলছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ সিনেমা উৎসর্গ করা হয়েছে। শাকিব খান, বুবলী ছাড়া অভিনয়ে আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা।

উল্লেখ্য, এবার ঈদ উপলক্ষে চারটি সিনেমা মুক্তি পাচ্ছে। অন্য ৩টি সিনেমা হলো- এসএ হক অলিকের ‘গলুই’, এম রাহিমের ‘শান’ ও জুয়েল ফারসীর ‘বড্ড ভালোবাসি’।


খুঁজুন