রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ঈদের ৫ নাটকে থাকছে পড়শীর গান

ঈদের ৫ নাটকে থাকছে পড়শীর গান

মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে শোবিজ পাড়া সরগরম। নতুন গান, নাটক, সিনেমা এসব নিয়ে জমজমাট রঙিন বিনোদন জগত। শিল্পীরা পার করছেন চূড়ান্ত ব্যস্ত সময়। ব্যতিক্রম নন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীও। তিনি এবারের ঈদে একাধিক ভূমিকায় ভক্তদের সামনে হাজির হচ্ছেন। এর মধ্যে চমকপ্রদ খবর হলো, একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে তাকে কলকাতার অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে দেখা যাবে।

এবার গায়িকা জানালেন, কেবল অভিনয়ে নয়, গায়িকা হিসেবেও ঈদে থাকছেন তিনি। এই ঈদের পাঁচটি নাটকে গান গেয়েছেন পড়শী। যা ভক্তদের জন্য তার মূল উপহার বলে মনে করছেন তিনি। এক নজরে জেনে নেওয়া যাক, কোন কোন নাটকে পড়শীর গান থাকছে…

নাটকের নাম ‘নসিব’। নির্মাণ করেছেন মহিদুল মহিম। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এতে পড়শী গেয়েছেন ‘একটা গল্প শোন’ শিরোনামের গান। তার সহশিল্পী আভরাল সাহির। এম এ আলম শুভর লেখা গানটির সুর-সংগীত করেছেন আভরাল সাহির। এটি দেখা যাবে ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে। নাটকের নাম ‘হাঙর’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অভিনয়ে আছেন মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি। গানের শিরোনাম ‘আকাশ হবো তোমার’। এটি লেখা, সুর-সংগীতের পাশাপাশি পড়শীর সঙ্গে কণ্ঠও দিয়েছেন আভরাল সাহির। এই নাটকটিও আসবে সুলতান এন্টারটেইনমেন্টে।

নাটকের নাম ‘ওয়েডিং’। জাকারিয়া সৌখিন পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। এতে পড়শী ও আভরাল সাহির জুটি হয়ে গেয়েছেন ‘পারব না’ শিরোনামের গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আভরাল সাহির। নাটকটি দেখা যাবে সিএমভি ইউটিউব চ্যানেলে। নাটকের নাম ‘মারিয়া ওয়ান পিস’। নির্মাণে সাজিন আহমেদ বাবু। অভিনয়ে আছেন পড়শী ও ঋষি কৌশিক। নাটকটিতে ‘এই প্রথম বার’ শীর্ষক গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। লিখেছেন এম এ আলম শুভ। সুর-সংগীতে আভরাল সাহির। এটি দেখা যাবে আরটিভিতে।
নাটকের নাম ‘প্রিয়জন’। পরিচালনা করেছেন মহিদুল মহিম। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। পড়শী ও সাগর গেয়েছেন ‘তবে চল বলি এই পৃথিবীটাকে’ শিরোনামের গান। স্নেহাশিস ঘোষের লেখা গানটির সুর করেছেন ইমরান মাহমুদুল। সংগীতায়োজনে তন্ময়। ঈদে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রচার হবে এটি।

খুঁজুন