রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ঈদের নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও

ঈদের নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও

এবারের রোজার ঈদে আসছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জনপ্রিয় সংলাপ ‘মাসুদ ভালো হয়ে যাও’ নামে একটি নাটক। মিশু সাব্বির ও নাদিয়া আফরিন মিম এতে অভিনয় করেছেন।

এনটিভির ঈদ আয়োজনে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউড়ামির জন্য বেশ খ্যাতি; একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে; সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম। তাকে পেতে মাসুদ আরও ঘাউড়ামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে।

নাটকটির ব্যাপারে পরিচালক প্রীতি দত্ত বলেছেন, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে। আশা করছি, দর্শক এই মাসুদে হতাশ হবেন না।’ কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কি না, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।

খুঁজুন