রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না

এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না

আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আরও একটি বড় মঞ্চে জায়গা করে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পারফরম্যান্স লাইনআপে শাকিরা ও বার্না বয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে নিজের নাম যুক্ত হওয়াকে তিনি জীবনের বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না।

তিনি জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পেরেছেন।

তার ভাষায়, “আমি সারা জীবন এই জায়গায় পৌঁছানোর জন্য কাজ করেছি।”

বিশ্বজুড়ে পরিচিত এই পারফর্মার আরও বলেন, একই মঞ্চে শাকিরা ও বার্না বয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করা তার জন্য গর্বের বিষয়।

নোরা ফাতেহি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স ও নৃত্যশিল্পীর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার অংশগ্রহণকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই দেখছেন তিনি।

খুঁজুন