সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক একদিনে আরও ২৪৩ ফিলিস্তিনি নিহত

একদিনে আরও ২৪৩ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের অব্যাহত বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের স্থল, নৌ ও আকাশ পথের এ হামলায় প্রতিনিয়তই বেসামরিক নাগরিকদের প্রাণ ঝরছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় স্থল অভিযানে আরও দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভেতরে হামাস ও ইসরাইলি বাহিনীর তুমুল লড়াই চলছে। যে এলাকায় এ সংঘাত চলছে তার খুব কাছেই আল-কুদস হাসপাতাল অবস্থিত।

গত ৭ অক্টোবর গাজায় বোমা হামলা শুরুর পর আল-কুদস হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। এরপরও ওই হাসপাতালের আশপাশে বিমান হামলা অব্যাহত রাখে দখলদার ইসরাইলি বাহিনী। বর্তমানে হাসপাতাল প্রাঙ্গণে কতজন মানুষ আছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

বর্তমানে ইসরাইলি বাহিনী গাজা সিটিকে ঘিরে রেখেছে। আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিতে হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইসরাইলি বাহিনী।

খুঁজুন