সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক একলাখ ইউক্রেন শরণার্থীকে আশ্রয় দেবে নরওয়ে

একলাখ ইউক্রেন শরণার্থীকে আশ্রয় দেবে নরওয়ে

রুশ- ইউক্রেন দ্বৈরথ চলছে একমাস হতে চলল। যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও এখনপর্যন্ত কোনো শান্তিচুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে অনেক ইউক্রেনীয়। তাদের প্রধান গন্তব্য প্রতিবেশী দেশগুলো। তবে সুদূর নরওয়েতেও আশ্রয় নিয়েছে বহু ইউক্রেনীয় শরণার্থী।

শরণার্থী সমস্যা প্রকট আকার নেওয়ার পরেই, মানবিক সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। একলক্ষ ইউক্রেনিয়ান কে আশ্রয় দেবে নরওয়ে সরকার।

শুক্রবার নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে।

রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে প্রায় ৩২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে, যার অধিকাংশই পোল্যান্ডসহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

নরওয়েতে এখন পর্যন্ত দুই হাজারের মতো শরণার্থী ঢুকেছে। সেখানে আরও ৫ হাজার ২৫০ শরণার্থী শিগগির প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র : পুবের কলম

খুঁজুন