বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

বাংলাদেশ চলতি মাসের শুরুতে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লাল সবুজের প্রতিনিধিরা। ছেলেদের মতো মেয়েরাও শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে।

কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে আজ যুব এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা। বৃষ্টির বাগড়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ১১ ওভারে।

ম্যাচ টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর নেপালিজ মেয়েদের রানআউটের সঙ্গে ‘সখ্যতার’ ফলে অল্প রানেই থামতে হয় তাদের।

নির্ধারিত ১১ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৫৪ রান সংগ্রহ করেন নেপালি মেয়েরা ৮ উইকেটের মধ্যে চারটিই ছিল রানআউটে, আর বাকি চার উইকেটের একটি করে ঝুলিতে পুরেছেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম। নেপালের পক্ষে সর্বোচ্চ ১১ রান এসেছে সাবিত্রি ধামির ব্যাটে। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

৫৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই প্রাণবন্ত ব্যাটিং করেছে। দুই ‍ওপেনার ফাহমিদা ছোঁয়া এবং ইভা উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারে যোগ করেছেন ৪৬ রান। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়ে যান ইভা। এর আগে ২১ বলে এক ছক্কায় তিনি ১৮ রান করেন।

ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শুরু থেকে আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। ফলে ৯.৫ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন কুসুম গোদার।

এর আগে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

খুঁজুন