সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ফের উত্তাল শ্রীলংকা, এবার রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ফের উত্তাল শ্রীলংকা, এবার রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

শ্রীলংকায় এবার আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা ও আটক হওয়া আন্দোলনকারী নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে কলম্বোর রাজপথে বিক্ষোভ করেন তারা।মঙ্গলবার বিক্ষোভ শুরুর পর পুলিশি বাধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে পদত্যাগে বাধ্য করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যাদের আটক করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে রাজনৈতিক সংস্কারও চায় শ্রীলংকার মানুষ। বর্তমান সরকার চলমান সমস্যা সমাধানের পথ খোঁজার পরিবর্তে আন্দোলনকারীদের প্রতি কঠোর আচরণ করছে। আমরা চাই সরকারের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হোক। দেশের মানুষের বেঁচে থাকার পথ খোলা নেই। সরকারের এসব সঙ্কট সমাধানে কাজ করা উচিত।

খুঁজুন