সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় ২৪ জনের প্রাণহানি

ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় ২৪ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। সেখানে প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এবং এতে ইস্টার হলিডের প্রাক্কালে চলাচলের ব্যাঘাত ঘটে। সোমবার (১১ এপ্রিল) কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, রবিবার দুর্যোগ প্রবণ এ অঞ্চলে গ্রীস্মকালীন প্রচণ্ড বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে চলে যান।

তারা জানায়, ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিভিন্ন ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বেবে সিটি দুর্যোগ কর্মকর্তা রিজ অস্টারো এএফপি’কে বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মধ্য প্রদেশ লেতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানের চারটি গ্রামে ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়।

খুঁজুন