রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আন্তর্জাতিক ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলায় প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলায় প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি :


ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটির লংগদু উপজেলা ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৭ অক্টোবর (মঙ্গলবার)  সকার ৯ ঘটিকায রাঙ্গামাটির লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির আয়োজনে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলের নির্মম গণহত্যা প্রতিবাদে উপজেলার বিভিন্ন এলাকা হতে উপজেলার প্রাণকেন্দ্র বাইট্টাপাড়া বাজারে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয। বাইট্টাপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল সহকারে লংগদু উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। লংগদু উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সঞ্চালনায এবং ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদ এর সবাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সেে সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, পশ্চিমা সোনাই মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জহিরুল ইসলাম, লংগদু উপজেলা পরিষদের সাবে ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, সাবেক উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আমিনুর রশিদসহ প্রমুখ্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নির্মম নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান এ সহিংসতা অমানবিক নির্যাতন ও হামলার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসী হামলা বন্ধ করতে হবে। সেই সাথে  ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানদের দ্রুত এক হওয়ার জন্য আহবান জানান।
শেষে ফিলিস্তিনের নির্যাতিত নিরীহ মুসলিমসহ বিশ্ব মুসলমানদের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। 

খুঁজুন