সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ফিলিস্তিনিদের জীবনে এমন রমজান কখনো আসেনি

ফিলিস্তিনিদের জীবনে এমন রমজান কখনো আসেনি

যুগের পর যুগ ইসরায়েলি আগ্রাসনের শিকার হলেও এবারের মতো এমন পবিত্র রমজান আগে কখনো আসেনি ফিলিস্তিনিদের জীবনে। এই মাসে অবিলম্বে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় সোমবার রমজানের প্রথম দিনে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা ওয়াফার।

জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতি বছরের মতো আবারও ঘুরে এসেছে মুসলিমদের পবিত্র মাস রমজান। তবে এবার এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি অবরুদ্ধ গাজার বাসিন্দারা। নেই মাথা গোঁজার ঠাঁই, সাহরি আর ইফতারে কী খাবেন, সেটিও জানা নেই তাদের।

আন্তোনিও গুতেরেস বলেন, রমজান শুরু হলেও গাজায় হত্যা, বোমা হামলা ও রক্তপাত অব্যাহত রয়েছে। আমার জোরালো আবেদন- রমজানের চেতনাকে সম্মান করে বন্দুকগুলো নীরব করা হোক এবং প্রয়োজনীয় গতিতে ব্যাপক আকারে জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের পথে সব বাধা দূর হোক।

খুঁজুন