আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক কোনো দল বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পাঁচবারের অলিম্পিক স্বর্ণজয়ী ও বিশ্ব হেভিওয়েট জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গুয়াদেলুপে জন্মগ্রহণকারী ৩৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রার্থিতার কথা জানান এবং প্যারিসের একটি হাসপাতাল থেকে জনসংযোগ শুরু করেন। এখন পর্যন্ত কোনো ইশতেহার প্রকাশ না করলেও ‘আমাদের প্রিয় ফ্রান্স’ স্লোগান নিয়ে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। আধুনিক ফ্রান্সের অন্যতম জনপ্রিয় এই ব্যক্তিত্বের ঝুলিতে পাঁচটি অলিম্পিক স্বর্ণপদকসহ ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা রয়েছে এবং তিনি একজন সফল ব্যবসায়ীও বটে।
সামাজিক মাধ্যমে তার প্রার্থী হওয়ার ঘোষণার ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আইফপের জনমত জরিপে প্রায় ২২ শতাংশ উত্তরদাতা তাকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের বাইরে থেকে আসা রিনারের এই ঘোষণাকে শুরু থেকেই গুরুত্বের সঙ্গে দেখছে ফরাসি রাজনৈতিক মহল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কট্টর ডান ও বামপন্থিদের উত্থান ঘটলেও মধ্যপন্থিরা রয়েছে চরম বিশৃঙ্খলায়। ফলে রিনারের মতো জনপ্রিয় কেউ যখন বাম বা ডান কোনো দলেই না ভিড়ে দেশকে ঐক্যবদ্ধ করার ডাক দেন, তখন তা ভোটারদের নজর কাড়তে বাধ্য হয়।
ফরাসি দৈনিক লা ফিগারোর সাংবাদিক জিওলাম তাবার মন্তব্য করেছেন যে, রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে ভেবে রিনারকে অযোগ্য ভাবলে ভুল হবে, তবে তাকেও এটি মাথায় রাখতে হবে যে শুধু বহিরাগত হওয়াটাই যথেষ্ট নয়। অর্থনীতি ও নিরাপত্তার দিক থেকে তাকে মধ্য-ডানপন্থি মনে হলেও ক্যারিবীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি বর্ণবাদের তীব্র বিরোধী। ফরাসি রাজনীতিতে মধ্যপন্থি শিবিরে ইতিমধ্যে অনেক প্রার্থী থাকায় ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিনারের এই প্রার্থিতায় কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ কিছুটা সন্তোষ প্রকাশ করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা কোন দিকে মোড় নেবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
একজন ক্রীড়াবিদ হিসেবে দারুণ জনপ্রিয় হলেও জীবনযাত্রার ব্যয়, পেনশন সংস্কার, শিক্ষা বিনিয়োগ বা সরকারি ঋণের মতো জটিল ও বিতর্কিত জাতীয় ইস্যুতে রিনারের সুনির্দিষ্ট অবস্থান এখনো পরিষ্কার নয়। প্যারিসসহ বিভিন্ন স্থানে মজুরি ও জনসেবা নিয়ে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে তাকে নিজের জনপ্রিয়তা রাজনৈতিক ম্যান্ডেটে রূপান্তর করতে হবে। তার প্রচারণামূলক কার্যক্রম দীর্ঘস্থায়ী না হলে তিনি কেবল একজন আকস্মিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই থেকে যাবেন। কিন্তু তার প্রচারণা থেমে না গেলে নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে চমক জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে চমক জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার
আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক কোনো দল বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পাঁচবারের অলিম্পিক স্বর্ণজয়ী ও বিশ্ব হেভিওয়েট জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গুয়াদেলুপে জন্মগ্রহণকারী ৩৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রার্থিতার কথা জানান এবং প্যারিসের একটি হাসপাতাল থেকে জনসংযোগ শুরু করেন। এখন পর্যন্ত কোনো ইশতেহার প্রকাশ না করলেও ‘আমাদের প্রিয় ফ্রান্স’ স্লোগান নিয়ে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। আধুনিক ফ্রান্সের অন্যতম জনপ্রিয় এই ব্যক্তিত্বের ঝুলিতে পাঁচটি অলিম্পিক স্বর্ণপদকসহ ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা রয়েছে এবং তিনি একজন সফল ব্যবসায়ীও বটে।সামাজিক মাধ্যমে তার প্রার্থী হওয়ার ঘোষণার ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আইফপের জনমত জরিপে প্রায় ২২ শতাংশ উত্তরদাতা তাকে ভোট দেওয়ার আগ্রহ
প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের বাইরে থেকে আসা রিনারের এই ঘোষণাকে শুরু থেকেই গুরুত্বের সঙ্গে দেখছে ফরাসি রাজনৈতিক মহল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কট্টর ডান ও বামপন্থিদের উত্থান ঘটলেও মধ্যপন্থিরা রয়েছে চরম বিশৃঙ্খলায়। ফলে রিনারের মতো জনপ্রিয় কেউ যখন বাম বা ডান কোনো দলেই না ভিড়ে দেশকে ঐক্যবদ্ধ করার ডাক দেন, তখন তা ভোটারদের নজর কাড়তে বাধ্য হয়।ফরাসি দৈনিক লা ফিগারোর সাংবাদিক জিওলাম তাবার মন্তব্য করেছেন যে, রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে ভেবে রিনারকে অযোগ্য ভাবলে ভুল হবে, তবে তাকেও এটি মাথায় রাখতে হবে যে শুধু বহিরাগত হওয়াটাই যথেষ্ট নয়। অর্থনীতি ও নিরাপত্তার দিক থেকে তাকে মধ্য-ডানপন্থি মনে হলেও ক্যারিবীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি বর্ণবাদের তীব্র বিরোধী। ফরাসি রাজনীতিতে মধ্যপন্থি শিবিরে ইতিমধ্যে অনেক
প্রার্থী থাকায় ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিনারের এই প্রার্থিতায় কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ কিছুটা সন্তোষ প্রকাশ করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা কোন দিকে মোড় নেবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।একজন ক্রীড়াবিদ হিসেবে দারুণ জনপ্রিয় হলেও জীবনযাত্রার ব্যয়, পেনশন সংস্কার, শিক্ষা বিনিয়োগ বা সরকারি ঋণের মতো জটিল ও বিতর্কিত জাতীয় ইস্যুতে রিনারের সুনির্দিষ্ট অবস্থান এখনো পরিষ্কার নয়। প্যারিসসহ বিভিন্ন স্থানে মজুরি ও জনসেবা নিয়ে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে তাকে নিজের জনপ্রিয়তা রাজনৈতিক ম্যান্ডেটে রূপান্তর করতে হবে। তার প্রচারণামূলক কার্যক্রম দীর্ঘস্থায়ী না হলে তিনি কেবল একজন আকস্মিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই থেকে যাবেন। কিন্তু তার প্রচারণা থেমে না গেলে নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত