সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন

গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন

আগ্রাসী ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলি সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন হালেভি।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যান্যদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলে মার্চে তিনি পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি মিটিংয়ে বলেন, গাজার ২২ লাখ মানুষের ১০ শতাংশই আহত বা নিহত হয়েছেন। যা ২ লাখের বেশি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের এই বক্তব্য বেশ উল্লেখযোগ্য। কারণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে সংখ্যা প্রকাশ করে থাকে। এর সঙ্গে হালেভির তথ্যের মিল রয়েছে।

যদিও দখলদার ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিহিত করে হতাহতের এই সংখ্যাকে সবসময় অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের সত্যতা রয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজার ৭১৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জন।

ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক হাজার মানুষ আটকে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়। গতকাল শুক্রবারও ইসরায়েলিরা গাজায় ৪০ জনকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের ক্ষেত্রে যোদ্ধা ও বেসামরিকদের আলাদাভাবে ভাগ করে তথ্য দেয় না। তবে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, নিহতদের ৮০ শতাংশই বেসামরিক মানুষ।

খুঁজুন