সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজায় ৮ হাজার ৭৯৬ জনের মৃত্যু

গাজায় ৮ হাজার ৭৯৬ জনের মৃত্যু

গত ৭ অক্টোবর ইসরায়েলের বেশ কয়েকটি অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে ওইদিন থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর গত ২৭ অক্টোবর ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে স্থল হামলা শুরু করে তারা। ২৫ দিন ধরে গাজায় তাদের বিরামহীন হামলা চলছেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত নির্বিচার হামলায় যত মানুষ নিহত হয়েছেন তার মধ্যে ৩ হাজার ৬৪৮ জনই হলো শিশু।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার জানিয়েছে, তারা গাজায় হামাসের ১১ হাজার স্থাপনার উপর হামলা চালিয়েছে। এতে হামাসের অনেক সদস্য নিহত ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন তথ্য। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত যত মানুষ নিহত হয়েছেন তার মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু। যারা কোনোভাবেই ইসরায়েলে হামলা চালানোর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না।

হামাসের অবকাঠামোর উপর হামলার অজুহাতে বেসামরিকদের ভবন, হাসপাতাল, জাতিসংঘের আশ্রয়কেন্দ্র কোনো কিছুই ইসরায়েলের দখলদার সেনাদের হামলা থেকে বাদ যাচ্ছে না। গতকালও তারা ঘনবসতিপূর্ণ একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়েছে। এতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

খুঁজুন