গাজায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে শিশুসহ অন্তত আটজনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরও কয়েক ডজন মানুষকে উদ্ধারে বুধবার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
যুদ্ধবিধ্বস্ত গাজার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, তাল আল-হাওয়া এলাকায় ছয়তলা ভবনটিতে ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। ভবনটি ধসে আবাসিক এলাকা ও আশপাশের তাঁবুগুলোর ওপর ধসে পড়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ইসরাইলি হামলায় ভবনটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বাসাল আরও বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে শিশুসহ আটজনের লাশ ও আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।’
৬০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
গাজায় অ্যাপার্টমেন্ট ভবন ধসে হতাহত ২৩
গাজায় অ্যাপার্টমেন্ট ভবন ধসে হতাহত ২৩
গাজায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে শিশুসহ অন্তত আটজনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরও কয়েক ডজন মানুষকে উদ্ধারে বুধবার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।যুদ্ধবিধ্বস্ত গাজার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গাজার
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, তাল আল-হাওয়া এলাকায় ছয়তলা ভবনটিতে ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। ভবনটি ধসে আবাসিক এলাকা ও আশপাশের তাঁবুগুলোর ওপর ধসে পড়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে
বলেন, ইসরাইলি হামলায় ভবনটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাসাল আরও বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে শিশুসহ আটজনের লাশ ও আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।’ ৬০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত