সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজায় হদিস নেই ৬০০ স্বাস্থ্যকর্মীর

গাজায় হদিস নেই ৬০০ স্বাস্থ্যকর্মীর

ফিলিস্তিনের গাজার আল-আকসা হাসপাতালের ছয় শতাধিক রোগী ও স্বাস্থ্যকর্মী কোথায় আছেন, তা কেউ জানেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা জানিয়েছেন।

এর আগে আল-আকসা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, রোগী ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালটি থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস সোমবার এক্স (সাবেক টুইটার) বার্তায় লেখেন, আল-আকসা হাসপাতালের পরিচালকের কাছ থেকে পাওয়া তথ্য সংকটজনক। হাসপাতালটির ছয় শতাধিক রোগী ও স্বাস্থ্যকর্মীকে বাধ্যতামূলক বেরিয়ে যেতে হয়েছে। তাদের কারো বর্তমান অবস্থান কেউ জানেন না।

গাজার হাসপাতালগুলোর কার্যক্রমকে ‘অত্যাবশ্যক’ হিসেবে বর্ণনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি জানান, খালি করার ঠিক আগে ডব্লিউএইচওর এক কর্মকর্তা হাসপাতালটি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে ‘রক্তাক্ত মেঝে’ আর করিডরে ‘অব্যবস্থাপনা’র মধ্যেই বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা করাতে দেখা গেছে।

এক্স বার্তায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস আরো বলেন, গাজায় এই রক্তপাত বন্ধ হওয়া উচিত।

এর আগে গাজার আল-আকসা হাসপাতাল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেয় মেডিকেল এইড ফর প্যালেস্টানিয়ানস (এমএপি), ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও ডক্টরস উইদাউট বর্ডারস। ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলার মুখে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

খুঁজুন