সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজায় প্রতি মুহূর্তে বিস্ফোরণ

গাজায় প্রতি মুহূর্তে বিস্ফোরণ

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে প্রতি মিনিটে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। খবর আল-জাজিরা

আল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল দেগ্রান জানিয়েছেন, নুসিরাতে ইসরায়েলি হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রাফার বাসিন্দারা জানিয়েছেন, মিশরের সঙ্গে গাজার সীমান্তের দক্ষিণপশ্চিম প্রান্ত দিয়ে ট্যাংক বহরকে সামনে রেখে ইসরায়েলি বাহিনী অগ্রসর হয়েছে, ভূমধ্যসাগরের উপকূলে আল-ইজবা এলাকায় ট্যাংকগুলো অবস্থান নিয়েছে আর স্নাইপাররা কিছু ভবন অধিকার করে সেগুলোতে ও উঁচু স্থানগুলোতে পজিশন নিয়েছে, এভাবে তারা শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়িতে আটকে ফেলেছে। ইসরায়েলি মেশিনগানগুলো গুলিবর্ষণ করতে থাকায় বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

এদিকে ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে চারজন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল।

৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত সাড়ে ৮৩ হাজারের বেশি।

খুঁজুন