সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজায় শিশু মৃত্যু ৪ হাজার ছাড়ালো

গাজায় শিশু মৃত্যু ৪ হাজার ছাড়ালো

গাজায় গত এক মাস ধরে পালাক্রমে চলছে মৃত্যুর মিছিল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ৪০০৮ জন।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৩জন নিহত হয়েছেন। স্থানীয় আল আকসা হাসপাতাল এ খবর নিশ্চিত করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির বা স্কুল কোনো কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল সেনারা ধারাবাহিকভাবে তাদের হামলা অব্যাহত রাখছে। এছাড়া গাজার জাওয়াদাই রবিবার রাতের হামলা ১০ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, রবিবার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব হয়নি। এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে।

খুঁজুন