সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী স্বাস্থ্যঝুঁকিতে

গাজায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী স্বাস্থ্যঝুঁকিতে

গাজায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারীর যত্ন নিতে লড়াই করছে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ)। সোমবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় আনুমানিক ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছে, যাদের মধ্যে প্রতিদিন ১৮০ জনেরও বেশি সন্তান জন্ম দিচ্ছে।

জাতিসঙ্ঘের এই সংস্থাটি বলেছে যে- তাদের ডাক্তার এবং মিডওয়াইফরা ৭টি অপারেশনাল ইউএনআরডব্লিউএ স্বাস্থ্য কেন্দ্রে প্রসব পরবর্তী এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অন্তঃসত্ত্বা নারীদের যত্ন প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের ইসরাইলি ভূখণ্ডে নজিরবিহীন হামলায় অনেক ইসরাইলি নাগরিক নিহত হয় এবং তারা নারী, শিশু এবং বৃদ্ধসহ ২ শ’র বেশি ইসরাইলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। গাজা সীমান্তের কাছে ইসরাইলি কিবুতজ বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালায়।

হামাস তাদের এমন হামলাকে জেরুসালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইলি হামলায় ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরো অন্তত ৫৩ হাজার।


সূত্র : ইয়েনি সাফাক

খুঁজুন