সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজায় ইসরায়েলের হামলায় ১০১ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলের হামলায় ১০১ সাংবাদিক নিহত

ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরো এক সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডটির কর্তৃপক্ষ বলছে, এ নিয়ে চলমান সংঘাতে সাংবাদিকের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১-এ।

নিহত ওই সাংবাদিকের নাম আহমেদ জামাল আল মাধোউন। তিনি সংবাদ সংস্থা আল রাই এজেন্সির উপপরিচালক ছিলেন।

গাজা কর্তৃপক্ষের মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১০১ সাংবাদিকের প্রাণ গেল। নিহত ব্যক্তিদের মধ্যে আল-জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন।

এ ছাড়া এ সময় ইসরায়েলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

খুঁজুন