সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ঘুমধুম সীমান্তে আতঙ্ক

ঘুমধুম সীমান্তে আতঙ্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।  ভোর থেকে মর্টার সেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ ভেসে আসছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয়রা।

শুক্রবার বিকেলে মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবী স্থানীয়দের। এছাড়াও শুক্রবার সীমান্তের কোনারপাড়া এলাকায় বিকেলের দিকে মিয়ানমারের থেকে ছোঁড়া একটি গুলি এসে বাংলাদেশ সিমান্তে এসে পড়ে বলে দাবী স্থানীয়দের। তাদের ধারণা গুলিটি একে-৪৭ এর। 

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনীর। এরফলে সীমান্তের এপারে আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, ২৮ আগস্ট ঘুমধুমের তুমব্রু উত্তরপাড়া এলাকায় মিয়ানমারের ছোঁড়া দুটি মর্টার সেল এসে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর বাইশফাড়ি এলাকায় আরো দুটি মর্টার সেল পড়ে বাংলাদেশে অভ্যন্তরে। দিনের পর দিন গোলাগুলি আর যুদ্ধবিমান উড়াউড়িতে ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

খুঁজুন