গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইクেলের ধাক্কায় মো. জাহাঙ্গীর ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ফরাজী ঢাকা থেকে বাসে এসে জামালদী বাসস্ট্যান্ডের উত্তর পাশে নামেন। এ সময় তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. জাহাঙ্গীর ফরাজী গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের মৃত নুরুল ইসলাম ফরাজীর ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হানিফ জানান, নিহত ব্যক্তি সম্ভবত ওভারব্রিজ ব্যবহার না করে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
গজারিয়া প্রতিনিধিমুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইクেলের ধাক্কায় মো. জাহাঙ্গীর ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ফরাজী ঢাকা থেকে বাসে এসে জামালদী বাসস্ট্যান্ডের উত্তর পাশে নামেন। এ সময় তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে
ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত মো. জাহাঙ্গীর ফরাজী গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের মৃত নুরুল ইসলাম ফরাজীর ছেলে।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হানিফ জানান, নিহত ব্যক্তি সম্ভবত ওভারব্রিজ
ব্যবহার না করে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত