আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনার অগ্রগতি সম্পর্কে নতুন কোনো তথ্য দিতে পারেনি নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো নতুন হালনাগাদ তথ্য নেই। তিনি সাংবাদিকদের আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যগুলো পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। এছাড়া আন্তঃসীমান্ত নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো বলে উল্লেখ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের ইন্ধন রয়েছে—এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রণধীর জয়সওয়াল। তিনি স্পষ্ট জানান যে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে ভারতের কিছু বলার নেই। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি সম্পর্কেও নির্দিষ্ট কোনো উত্তর মেলেনি। এ প্রসঙ্গেও ভারতীয় মুখপাত্র আগের ব্রিফিংয়ের বক্তব্য অনুসরণের কথা বলেন। যৌথ নদী কমিশনের বৈঠকটি কেবল কারিগরি পর্যায়ের কি না এবং প্রধানমন্ত্রী পর্যায়ের চুক্তি নবায়নে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে কি না—এমন নানা প্রশ্নেরও সরাসরি কোনো জবাব দেওয়া হয়নি।
তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর জোর দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশটির সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। গঙ্গার পানি চুক্তি নবায়নের ক্ষেত্রে ১২ ডিসেম্বরের পর কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও আনুষ্ঠানিক কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি।
গঙ্গা চুক্তি ও হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বলল ভারত
গঙ্গা চুক্তি ও হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনার অগ্রগতি সম্পর্কে নতুন কোনো তথ্য দিতে পারেনি নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো নতুন হালনাগাদ তথ্য নেই। তিনি সাংবাদিকদের আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যগুলো পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। এছাড়া আন্তঃসীমান্ত নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো বলে উল্লেখ করা হয়।প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রত্যর্পণ নিয়েও বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের ইন্ধন রয়েছে—এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রণধীর জয়সওয়াল। তিনি স্পষ্ট জানান যে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে ভারতের কিছু বলার নেই। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি সম্পর্কেও নির্দিষ্ট কোনো উত্তর মেলেনি। এ প্রসঙ্গেও ভারতীয় মুখপাত্র আগের ব্রিফিংয়ের বক্তব্য অনুসরণের কথা বলেন। যৌথ নদী কমিশনের বৈঠকটি
কেবল কারিগরি পর্যায়ের কি না এবং প্রধানমন্ত্রী পর্যায়ের চুক্তি নবায়নে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে কি না—এমন নানা প্রশ্নেরও সরাসরি কোনো জবাব দেওয়া হয়নি।তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর জোর দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশটির সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। গঙ্গার পানি চুক্তি নবায়নের ক্ষেত্রে ১২ ডিসেম্বরের পর কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও আনুষ্ঠানিক কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত