সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক গুজরাটে সেতু ধসের ঘটনায় নয়জন গ্রেপ্তার

গুজরাটে সেতু ধসের ঘটনায় নয়জন গ্রেপ্তার

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪০ বছরের পুরোনো সেতুটি ধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জন।

 আরও শতাধিক মানুষ এখনো নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজকোট রেঞ্জের মহাপরিদর্শক অশোক যাদবের জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ওরেভা গ্রুপের ব্যবস্থাপক এবং টিকিট ক্লার্কও রয়েছেন। কিছুদিন আগেই সেতুটি সংস্কারে দুই কোটি রুপি খরচ করেছে বলে দাবি করেছিল ওরেভা গ্রুপ। অশোক যাদব জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। 

খুঁজুন