সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক গুজরাটে ভোটের দিন নরেন্দ্র মোদির ‘রোড শো’

গুজরাটে ভোটের দিন নরেন্দ্র মোদির ‘রোড শো’

গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার আহমেদাবাদে ভোট দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিরোধীদল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘রাজনৈতিক রোডশো’ করেছেন। অথচ নির্বাচন কমিশন এ ব্যাপারে ‘সম্পূর্ণ নীরবতা এবং নিষ্ক্রিয়তা’ দেখাচ্ছে।

কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো অন্য বিরোধী দলগুলো লটবহন নিয়ে উল্লাস করতে করতে ভোটকেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির প্রবেশ নিয়ে আপত্তি জানিয়েছে।

কংগ্রেস নেতা পবন খেরা সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী আহমেদাবাদে ভোট দিতে যাওয়ার সময় আড়াই ঘণ্টা রোডশো করেছেন। আপনারা সমস্ত চ্যানেলে বিনা মূল্যে সেটি কভার করেছে। এটি বিজ্ঞাপন নয় কি? আপনাদের কি বিজেপিকে চার্জ করা উচিত নয়? কেন? আপনি এটা বিনামূল্যে করছেন? এ ব্যাপারে কংগ্রেস ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে বলেও জানান তিনি।

গুজরাটের একজন কংগ্রেস বিধায়ক গতকাল সন্ধ্যায় ‘নিখোঁজ’ হয়েছিলেন। রাহুল গান্ধী মধ্যরাতে এ নিয়ে টুইট করেন। সোমবার সকালে দাবি করা হয়, বিজেপি প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের তরবারি আক্রমণের শিকার হয়ে ওই এমএলএ একটি জঙ্গলে রাত কাটিয়েছেন।

খুঁজুন