রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন হাজার কোটি রুপির ক্লাবে ‘আরআরআর

হাজার কোটি রুপির ক্লাবে ‘আরআরআর

‘বাহুবলী’র মতো সিনেমা উপহার দেওয়ার পর এসএসএস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা ছিল অনেক। সেই প্রত্যাশা পূরণ করতে সমর্থও হয়েছে ছবিটি। তার প্রমাণ ছবির রেকর্ড পরিমাণ আয়। এরইমধ্যে ছবিটি ১০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। অর্থাৎ ১৬ দিনের মাথায় ছবির আয় ছাড়িয়েছে ১০০০ কোটি রুপি। ‘আরআরআর’ এই অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল রবিবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাজামৌলির ‘বাহুবলী টু; দ্য কনক্লুশন’ ছবিটিও ১০০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছিল। আরআরআর ছবির ব্যবসায়িক সাফল্যের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা। 

এখনো ‘আরআরআর’ ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। তাই ছবিটির আয় আরও বাড়তে পারে। ‘আরআরআর’ ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন রাম চরন ও জুনিয়ার এনটিআর। দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা তারা। তবে হাজার কোটি রুপি ক্লাবে প্রবেশ করার রেকর্ড এই ছবি দিয়েই গড়েছেন তারা। ছবির দুটি ছোট চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগন। 

খুঁজুন