সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক হামাস নির্মূল হবে না, বললেন ব্লিঙ্কেন

হামাস নির্মূল হবে না, বললেন ব্লিঙ্কেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি বাহিনী পূর্ণ মাত্রার স্থল অভিযান চালালেও হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। বরং তা হামাসকে একত্রিত হতে ও পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ব্লিঙ্কেন বলেন, ইসরায়েল এমন একটি অবস্থানে রয়েছে যা হামাসের বাকি সদস্যদের পুনঃসংঠিত হতে সাহায্য করবে। আবার ইসরায়েলি বাহিনী যদি রাফা শহর ছেড়ে চলে যায়, তাহলে হামাস আবারও এই এলাকা নিজেদের দখলে নিয়ে নেবে। আরেক মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইসরায়েলকে এখন ‘গাজা থেকে বেরিয়ে আসা’ দরকার।

‘আমরা দেখেছি, ইসরায়েল উত্তর গাজায় পূর্ণ মাত্রার স্থল অভিযান চালানোর পরও হামাস সেখানে ফিরে এসেছে। এমনকি, খান ইউনিসেও সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা একত্রিত হচ্ছেন। সুতরাং ইসরায়েল রাফায় তাদের সর্বাত্মক শক্তি কাজে লাগালেও হামাসকে নির্মূল করা অসম্ভব। দেখা যাবে, হাজার হাজার সশস্ত্র হামাস সদস্য বাকি রয়ে গেছেন।

ব্লিঙ্কেন বলেন, গাজায় হামলা চালাতে ইসরায়েল যে মার্কিন অস্ত্র ব্যবহার করেছে, তা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। ইসরায়েলি হামলার ফলে গাজার হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা এরই মধ্যে ৩৫ হাজার ছাড়িয়েছে। ইসরায়েল ‘সম্ভবত’ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, রাফায় হামলা চালানোর পরিবর্তে, ইসরায়েলের উচিত একটি বিশ্বাসযোগ্য যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করা।

‘আমরা ইসরায়েলের বিরোধিতা করছি না; বরং তাদের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী ও করার দেশটিকে সুরক্ষার আরও ভালো উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার (১২ মে) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনকলে কথা বলার সময় রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছি।

খুঁজুন