রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, বর্তমানে লাল-সবুজ দলের নেতৃত্বের জন্য হামজা চৌধুরীই হতে পারেন সঠিক ব্যক্তি। তার মতে, হামজাকে অধিনায়ক করা হলে দলের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশি ফুটবলারদের মাঝেও নতুন উদ্দীপনা তৈরি হবে। সম্প্রতি হংকং চায়নার বিপক্ষে ম্যাচে নামেমাত্র অধিনায়ক ছিলেন সোহেল রানা, তবে মাঠে প্রকৃত নেতৃত্ব দিতে দেখা গেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেই। আমিনুল মনে করেন, শুরু থেকেই পুরো দলকে উজ্জীবিত করে চলেছেন হামজা। মাঠে তার কৌশল, উপস্থিতি ও অভিজ্ঞতা দলের অন্যদের জন্য আশীর্বাদস্বরূপ।

এ বিষয়ে গণমাধ্যমে আমিনুল বলেন, “আমরা যদি হামজাকে অধিনায়ক করি, তাহলে পুরো দল এবং দর্শক উভয়ই উজ্জীবিত হবে। এখন একেক সময় একেকজনকে অধিনায়কত্ব দেওয়া হয়, যা খেলোয়াড়দের মধ্যে দ্বিধা তৈরি করতে পারে। কিন্তু হামজার নেতৃত্বে এসব প্রশ্নের সুযোগ থাকবে না।”

এদিকে, দলের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার কারণে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার বিদায়ও চান এই সাবেক গোলরক্ষক। তার মতে, কোচের কৌশল এবং খেলোয়াড়দের মধ্যকার বোঝাপড়া মিলছে না, তাই নিজের দায়িত্ববোধ থেকেই কোচের পদত্যাগ করা উচিত। না হলে, বাফুফের উচিত তাকে বিদায় জানানো।

“দীর্ঘদিন আমরা কাবরেরাকে দেখেছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। যদি তিনি নিজে সরে না দাঁড়ান, তাহলে ম্যানেজমেন্টের উচিত পদত্যাগে বাধ্য করা,”— বলেন আমিনুল।

মানসিক দৃঢ়তা এবং ফিটনেস উন্নয়নের বিষয়েও জোর দেন তিনি। হংকং চায়নার বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের হারের পর দলে একজন মনোবিদ নিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

“আমি জানি না দলে কোনো মনোবিদ আছে কিনা। তবে আমি মনে করি, এখনই একজন মনোবিদ নিয়োগ দেওয়া উচিত, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে তাদের সর্বোচ্চটা দিতে পারে,”— বলেন তিনি।

এছাড়াও, ডিফেন্স এবং গোললাইনে যে দুর্বলতা রয়েছে, তা দ্বিতীয় ম্যাচের আগেই সমাধানের পরামর্শ দেন সাফ জয়ী এই গোলরক্ষক।

খুঁজুন