সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক হামলা জোরদার করতে পারে রাশিয়া

হামলা জোরদার করতে পারে রাশিয়া

রুশ বাহিনী হামলা আরো জোরদার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে মিত্রদের কাছে আরো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যুদ্ধবিমান দেওয়ার আহ্বানও জানিয়েছেন জেলেনস্কি। শনিবার এএফপির খবরে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খারকিভ অঞ্চল জুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে।

এমন পরিস্থিতিতে কয়েক দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আসন্ন দিনগুলোয় আন্তর্জাতিক যে সফর রয়েছে, তা স্থগিত রাখবেন জেলেনস্কি। অর্থাৎ তিনি দেশেই থাকবেন। কারণ, খারকিভের উত্তরপূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে।

জেলেনস্কি আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে চীন ও উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চীনের মতো বিশ্ব খেলোয়াড়দের রাশিয়ার ওপর প্রভাব রয়েছে। জেলেনস্কি আরো বলেছেন, আমরা চাই ন্যায্য শান্তির সঙ্গে যুদ্ধ শেষ হোক। পশ্চিমারা চাচ্ছে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হোক।

রুশ আগ্রাসনের মুখে খারকিভ থেকে হাজার হাজার লোক পালাতে বাধ্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, খারকিভের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, তবে সেখানে স্থিতিশীলতা নেই।

সাক্ষাৎকারে জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা প্রসঙ্গে বলেছেন, দেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় ইউক্রেনের শুধু ২৫ শতাংশ আকাশ প্রতিরক্ষা রয়েছে।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে আমাদের ১২০ থেকে ১৩০টি এফ-১৬ যুদ্ধবিমান দরকার। তিনি এসব যুদ্ধাস্ত্র দিতে আবারও পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

খুঁজুন