বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা হাসপাতাল থেকে ছাড়া পেলেন এমবাপে

হাসপাতাল থেকে ছাড়া পেলেন এমবাপে

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার ক্লাব জানিয়েছে, তীব্র গ্যাস্ট্রোএনটেরাইটিসে (পেটের পীড়া) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ফরাসি তারকা।

অসুস্থতার কারণে গেল বুধবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে অংশ নিতে পারেননি এমবাপে। এমনকি গত কয়েক দিন ধরে অনুশীলন থেকেও বিরত ছিলেন।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, কিলিয়ান এমবাপে আজ (বৃহস্পতিবার) বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং রিয়াল মাদ্রিদ ক্যাম্পে ফিরে এসেছেন। তিনি এখন বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করবেন এবং ধীরে ধীরে দলের অনুশীলনে ফিরবেন।

খুঁজুন