রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

আরো আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলেন তিনি। কিন্তু কিছু দিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ।

এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

খুঁজুন