রাজনীতি ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় একটি বিশাল সার্বভৌমত্ব শোভাযাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি পথ হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দেড় যুগ পর এবারই প্রথম সরকারিভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শনিবার বিকেলে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন দলটির প্রধান। কাকরাইল মোড় ও ফার্মগেট হয়ে সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মানিক মিয়া অ্যাভেনিউতে এই কর্মসূচি শেষ হয়।
বিকেল সোয়া তিনটায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শোভাযাত্রাটির শুভসূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দীর্ঘ এই পথ একটানা হেঁটে বিকেল সাড়ে চারটায় মানিক মিয়া অ্যাভেনিউতে পৌঁছান। তার পরনে ছিল সাদা হাফ হাতা শার্ট, ধূসর প্যান্ট ও গাঢ় নীল কেডস। সড়কের দুই পাশের ভবনের ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে থাকা হাজার হাজার উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছা ও অভিনন্দনের জবাব দেন তিনি।
প্রধানমন্ত্রীর এমন দীর্ঘ পথ একটানা হাঁটার গতি দেখে পেছনে থাকা অনেক জ্যেষ্ঠ নেতা ও নিরাপত্তাকর্মীরা বেশ হিমশিম খান। তার সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারপ্রধানের এভাবে টানা হাঁটার ঘটনা সম্পূর্ণ নজিরবিহীন। গণতন্ত্রের পথচলায় এই অনন্য ঘটনা দেশবাসীকে নতুন করে উজ্জীবিত করবে বলে তিনি মন্তব্য করেন।
এই দীর্ঘ মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমানসহ বহু কেন্দ্রীয় নেতা অংশ নেন। এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। তাদের হাতে লাল-সবুজ পতাকা ছাড়াও দলীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। বিগত দেড় যুগ ধরে লন্ডনে নির্বাসিত থাকার পর গত বছরের শেষ দিকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর দলীয় কোনো দীর্ঘ শোভাযাত্রায় তার এটিই প্রথম অংশগ্রহণ।
হেঁটে সাড়ে ৫ কিলোমিটারের শোভাযাত্রায় তারেক রহমান
হেঁটে সাড়ে ৫ কিলোমিটারের শোভাযাত্রায় তারেক রহমান
রাজনীতি ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় একটি বিশাল সার্বভৌমত্ব শোভাযাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি পথ হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দেড় যুগ পর এবারই প্রথম সরকারিভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শনিবার বিকেলে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন দলটির প্রধান। কাকরাইল মোড় ও ফার্মগেট হয়ে সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মানিক মিয়া অ্যাভেনিউতে এই কর্মসূচি শেষ হয়।বিকেল সোয়া তিনটায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শোভাযাত্রাটির শুভসূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দীর্ঘ এই পথ একটানা হেঁটে
বিকেল সাড়ে চারটায় মানিক মিয়া অ্যাভেনিউতে পৌঁছান। তার পরনে ছিল সাদা হাফ হাতা শার্ট, ধূসর প্যান্ট ও গাঢ় নীল কেডস। সড়কের দুই পাশের ভবনের ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে থাকা হাজার হাজার উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছা ও অভিনন্দনের জবাব দেন তিনি।প্রধানমন্ত্রীর এমন দীর্ঘ পথ একটানা হাঁটার গতি দেখে পেছনে থাকা অনেক জ্যেষ্ঠ নেতা ও নিরাপত্তাকর্মীরা বেশ হিমশিম খান। তার সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারপ্রধানের এভাবে টানা হাঁটার ঘটনা সম্পূর্ণ নজিরবিহীন। গণতন্ত্রের
পথচলায় এই অনন্য ঘটনা দেশবাসীকে নতুন করে উজ্জীবিত করবে বলে তিনি মন্তব্য করেন।এই দীর্ঘ মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমানসহ বহু কেন্দ্রীয় নেতা অংশ নেন। এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। তাদের হাতে লাল-সবুজ পতাকা ছাড়াও দলীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। বিগত দেড় যুগ ধরে লন্ডনে নির্বাসিত থাকার পর গত বছরের শেষ দিকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর দলীয় কোনো দীর্ঘ শোভাযাত্রায় তার এটিই প্রথম অংশগ্রহণ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত