সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ ঘোষণা রাশিয়ার

হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ ঘোষণা রাশিয়ার

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-কে ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।

এই সিদ্ধান্ত সাম্প্রতিক বছরগুলোতে ক্রেমলিনের সমালোচক, সাংবাদিক এবং কর্মীদের বিরুদ্ধে রুশ সরকারের কঠোর অবস্থানের অংশ, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরু পর থেকে আরো তীব্র হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৮ নভেম্বর) এই ঘোষণা দেয় রুশ কর্তৃপক্ষ।

এই ঘোষণার অর্থ হলো আন্তর্জাতিক এই গোষ্ঠীকে রাশিয়ায় তাদের সমস্ত কাজ বন্ধ করতে হবে এবং যারা এই সংস্থার সঙ্গেসহযোগিতা করবে বা সমর্থন করবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এইচআরডব্লিউ বারবার রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের সময় মস্কোর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন এবং যুদ্ধাপরাধের অভিযোগ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেছেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে, সোভিয়েত-পরবর্তী রাশিয়ার ওপর হিউম্যান রাইটস ওয়াচের কাজ সরকারকে মানবাধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য চাপ দিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কাজ পরিবর্তিত হয়নি, তবে নাটকীয়ভাবে যা পরিবর্তিত হয়েছে তা হলো সরকারের একনায়কতান্ত্রিক নীতি। দমন-পীড়নের অস্বাভাবিক বৃদ্ধি এবং ইউক্রেনে তার বাহিনী যে যুদ্ধাপরাধ করছে, তার পরিধি।’

খুঁজুন