রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় হজের নিবন্ধন শুরু সোমবার

হজের নিবন্ধন শুরু সোমবার

আগামী সোমবার (১৬ মে) থেকে তিন দিন সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের নিবন্ধন কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (১২ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সব হজযাত্রী এবং প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক নম্বর ২৫ হাজার ৯২৪ পর্যন্ত এ বছর হজ নিবন্ধনের আওতায় আসবেন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে এ বছর ২০২০ সালের নিবন্ধিত সব ব্যক্তি আওতায় আসবেন।

হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য প্রার্থীর আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে। পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে পরবর্তী ছয় মাস থাকতে হবে, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। আর প্রার্থীদের দাখিল করা পাসপোর্ট অনলাইনের মাধ্যমে যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খুঁজুন