বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
জাতীয় হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় নিয়ে ৯০ এজেন্সিকে শোকজ

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় নিয়ে ৯০ এজেন্সিকে শোকজ

৯০ বেসরকারি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (৪ জুন) সন্ধ্যায় তিনদিনের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু না করায় তাদের এ নোটিশ দেয়া হয়। আগামী তিন দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। এক জরুরি সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এসব এজেন্সিকে শোকজ দেয়ার সিদ্ধান্ত হয়।

অভিযোগপত্রে বলা হয়, হজ পরিচালনাকারী বেসরকারি এজেন্সিকে গত ৩১ মে ৩ দিনের মধ্যে হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলেও অদ্যাবধি এসব হজ এজেন্সি নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করেননি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার শামিল। এ ধরনের অব্যবস্থাপনায় সরকারের নির্দেশনা উপেক্ষিত হয়েছে, যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর পরিপন্থি।

একারণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী ৯০ হজ এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে জন্য সিদ্ধান্ত হয়েছে। কেন এসব এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী তিন দিনের মধ্যে এ মন্ত্রণালয়ে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।

গত ৩১ মে তিন দিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেয় ধর্ম মন্ত্রণালয়। বেশির ভাগ এজেন্সি সেই নির্দেশ মানলেও ৯০টি এজেন্সি তা মানেনি।

খুঁজুন