সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

ইরানকে দেওয়া পূর্বঘোষিত সময়সীমা আবারও মনে করিয়ে দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৬ এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানকে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

 হোয়াইট হাউসে অবস্থানকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করার অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম?’ সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বর মহান!’

এর আগে ট্রাম্প প্রশাসন ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথ সচল করার জন্য ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা ঘনিয়ে আসার মুখেই ট্রাম্প এই চরম বার্তা দিলেন।

এদিকে ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

খুঁজুন