সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ যাতায়াতের অনুমতি

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ যাতায়াতের অনুমতি

হরমুজ প্রণালী দিয়ে বেশ কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান।শনিবার (১৪ মার্চ) নয়াদিল্লিতে ব্রডকাস্টার ইন্ডিয়া টুডে-এর কনক্লেভে দেওয়া বক্তব্যে এ কথা জানান ভারতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি। খবর আল-জাজিরার।

রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরান বেশ কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিত পরিসরে নিরাপদ যাতায়াতের অনুমতি দিয়েছে, তবে কতগুলো জাহাজকে যেতে দেওয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

জলপথ দিয়ে সামুদ্রিক যানবাহন চলাচলের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞার একটি বিরল ব্যতিক্রমি পদক্ষেপ এটি, যা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মূলত বন্ধ করে দিয়েছে।

খুঁজুন